আন্তর্জাতিক ডেস্ক : বাসিজ ফোর্সের প্রধান গোলামরেজা সোলাইমানি। দখলদার ইসরায়েলের হামলায় গতকাল মঙ্গলবার নিহত হয়েছেন তিনি।
ইরানের প্যারামিলিটারি বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ইরান। গতকাল মঙ্গলবার দখলদার ইসরায়েল জানায় তারা গোলামরেজাকে হত্যা করেছে।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেছে “গোলামরেজা যুক্তরাষ্ট্র-ইহুদিবাদী শত্রুদের হামলায় নিহত হয়েছেন।”
গোলামরেজা গত ছয় বছর ধরে বাসিজের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিপ্লবী গার্ড বলেছে, তার এ হত্যার বদলা নেওয়া হবে।









