3:45 am, Wednesday, 10 June 2026

সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে হতাহতের ঘটনায় জামায়াতের শোক ও সমবেদনা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে নাগরিকদের হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় ফেনীতে তিনজন, মেহেরপুরে তিনজন, ঝিনাইদহে একজন এবং কুষ্টিয়ায় একজন নিহত হয়েছেন। একই দিনে বজ্রপাতে গাইবান্ধায় মা-ছেলেসহ দুজন এবং মুক্তাগাছা ও গফরগাঁওয়ে কলেজ শিক্ষকসহ দুজনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত ৩ জুন চাঁপাইনবাবগঞ্জে দুজন এবং জয়পুরহাটে দুজন বজ্রপাতে মারা যান। এসব অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন জুবায়ের। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান তিনি।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, সড়ক ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনার কারণে দেশে নিয়মিত প্রাণহানি ঘটছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ঈদুল আজহার ছুটিতে ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত হয়েছেন। এ পরিস্থিতিকে সরকারের সড়ক ব্যবস্থাপনার ব্যর্থতার প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি।

জুবায়ের বলেন, প্রতিটি সড়ক দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি দুর্ঘটনার কারণ ও দুর্বলতাগুলো শনাক্ত করে দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। মহাসড়ক ও আঞ্চলিক সড়কের ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও আহতদের চিকিৎসা নিশ্চিত করার দাবিও জানান তিনি। একই সঙ্গে দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী ব্যক্তিদের পুনর্বাসনেরও আহ্বান জানান।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম
Popular Post

পুশইন নিয়ে আবিদুলের পোস্ট ভাইরাল

সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে হতাহতের ঘটনায় জামায়াতের শোক ও সমবেদনা

Update Time : 12:57:09 pm, Friday, 5 June 2026