2:01 am, Thursday, 2 July 2026

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জনগণের দুঃখ দুর্দশা লাঘব না করে মুদি দোকানকে করের আওতায় আনা সরকারের ভুল সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

তিনি বলেন, সরকারদলীয় নেতাদের দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করে দেশকে ঢেলে সাজাতে পারলে দেশ অনেক দূর এগিয়ে যাবে। এখন দেখা যাচ্ছে সরকারদলীয় চাঁদাবাজদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে অনেক ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে দিয়েছেন। এভাবে একটি দেশ চলতে পারে না।

তিনি বলেন, জাতীয় সংসদ হলো জনগণের স্বার্থ রক্ষা জায়গা। জনগণের কল্যাণে সরকার কী কী উদ্যোগ নিয়েছে তা নিয়ে জাতিকে সুসংবাদ দেবে। কিন্তু আমরা দেখছি দুটি দলের পারস্পরিক দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে জাতীয় সংসদ।

মঙ্গলবার রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানা শাখার দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহবাগ থানা সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. কামরুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন দলের সহকারী মহাসচিব ও ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী মাওলানা শেখ ফজলুল করীম মারুম, ঢাকা মহানগর দক্ষিণ অর্থ সম্পাদক নজরুল ইসলাম খোকন। সভায় নতুন সাথীদের মাঝে দাওয়াতি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নেতারা।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ওয়াদা পূরণের আহ্বান জানিয়ে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করে জনপ্রত্যাশা পূরণ করতে না পারলে জনগণ ফের আন্দোলনের মাঠে ফিরে আসতে বাধ্য হবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম
Popular Post

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

Update Time : 09:13:46 am, Wednesday, 1 July 2026