3:19 am, Thursday, 23 July 2026

কয়েকদিন আগেই প্রেম ভেঙেছিল বিশ্বকাপ ফাইনালের নায়ক তোরেসের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দারুণ নিয়ন্ত্রিত ও পজেশন নির্ভর পারফরম্যান্সে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে দাপট দেখিয়ে জিতেছে স্পেন। ম্যাচের ১০৬ মিনিটে একমাত্র গোলটি করেছেন বার্সেলোনার ফরোয়ার্ড ফেররান তোরেস। ফাইনাল জয়ের এই নায়ক স্পেনের জাতীয় বীরের মর্যাদা পাচ্ছেন। পাশাপাশি ফাইনালের কয়েকদিন আগে তার প্রেম ভাঙার একটি খবরও বেশ আলোচিত হচ্ছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র এক প্রতিবেদনে বলা হয়, শিরোপা উদযাপনের আড়ালে ছিল তোরেসের ব্যক্তিগত জীবনের এক কঠিন অধ্যায়। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচের মাত্র কয়েকদিন আগে প্রেমের সম্পর্কে বিচ্ছেদের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। বিশ্বকাপ চলাকালেই ইনফ্লুয়েন্সার ও ফ্যাশন স্টাইলিস্ট মার্টিনা হান্টারের সঙ্গে তার সম্পর্কের ইতি ঘটে। স্প্যানিশ সাংবাদিক হাভি দে হয়োসের দাবি, তোরেস ও হান্টারের ঘনিষ্ঠ সূত্রগুলো তাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছে। তবে ভবিষ্যতে পুনর্মিলনের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়নি। একইসঙ্গে তিনি জানান, বিশ্বকাপ চলাকালে তোরেস নিজেকে ‘সিঙ্গেল’ হিসেবেই উপভোগ করছিলেন। দুজনের সম্পর্ক থাকাকালে তাদের একসঙ্গে কাটানো মুহূর্তও প্রকাশ্যে এসেছিল একাধিকবার। ছুটি কাটাতে তারা স্পেনের অন্যতম আকর্ষণীয় বিনোদন স্থান ইবিজাসহ আরও কিছু জায়গায় ভ্রমণেও গিয়েছিলেন।

ওই সময় ফুটবলের ব্যস্ততা থেকে দূরে একসঙ্গে সময় উপভোগ করতে দেখা গিয়েছিল তাদের। যদিও তোরেস বা হান্টার কেউই প্রকাশ্যে তাদের সম্পর্ক নিয়ে কিছু নিশ্চিত করেননি। তবে বিচ্ছেদের খবর প্রকাশের পর ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করার ঘটনায় জল্পনা আরও বেড়ে যায়। এরই মাঝে সেই কঠিন সময় পেরিয়ে ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে একমাত্র গোলটি করে তোরেস এখন স্প্যানিশদের বিশ্বসেরা বানানোর কারিগর।

ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জ সত্ত্বেও বিশ্বকাপে নিজের পারফরম্যান্সে কোনো প্রভাব পড়তে দেননি তোরেস। ফাইনালে তিনি বদলি খেলোয়াড় হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন। অপেক্ষার প্রতিদানও পেয়েছেন তিনি। অতিরিক্ত সময়ে তার করা জয়সূচক গোলেই আর্জেন্টিনার শিরোপার স্বপ্ন ভেঙে যায় এবং স্পেন পেয়ে যায় দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়নের মুকুট।

এই জয়ের মধ্য দিয়ে তোরেসের ক্যারিয়ারেও গুরুত্বপূর্ণ মোড় আসতে চলেছে। বিশ্বকাপের আগে বার্সেলোনার হয়ে সফল (২০২৫-২৬) একটি মৌসুমও কাটিয়েছেন, ৩৩ ম্যাচে ১৬ গোল (এবং ২ অ্যাসিস্ট) নিয়ে তিনি লা লিগায় যৌথভাবে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা। বিশ্বকাপে তোরেসের বীরত্বপূর্ণ পারফরম্যান্স ভবিষ্যত ক্যারিয়ারকে আরও সম্ভাবনাময় করে তুলেছে। যদিও এরই মাঝে রয়েছে তার দলবদলের গুঞ্জন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম

কয়েকদিন আগেই প্রেম ভেঙেছিল বিশ্বকাপ ফাইনালের নায়ক তোরেসের

Update Time : 11:12:50 am, Wednesday, 22 July 2026