5:21 am, Wednesday, 30 September 2026

ধুনটে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বগুড়ার ধুনটে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে হতদরিদ্র মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বেদেনা খাতুন (৪০) নামে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসি। বেদেনা খাতুন উপজেলার চিকাশি ইউনিয়নের সুলতানহাটা গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে ধুনট থানা থেকে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার বিকেলে স্থানীয়রা তাকে উপজেলার চানদিয়াড় গ্রাম থেকে আটকের পর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। স্থানীয় সূত্রে জানা যায়, বেদেনা খাতুন নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে চান্দিয়ার গ্রামের হতদরিদ্র কয়েকজন নারীর কাছে থেকে টাকা দাবি করছিলেন।

এসময় তিনি কয়েক জনের কাছ থেকে ১ হাজার টাকা হাতিয়ে নেয়। প্রতারক নারী জানায়, ফ্যামিলি কার্ডের জন্য তাকে টাকা দিলে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে এবং কার্ডধারীরা প্রতিমাসে সরকারি আর্থিক সহায়তা পাবেন। এসময় তিনি ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য বিভিন্ন ধরনের সরকারি ভুয়া ফরম দেখিয়ে স্থানীয়দের আস্থা অর্জনের চেষ্টা করেন। এছাড়া দরিদ্র ব্যক্তিদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট ছবি সংগ্রহ করতে থাকে।

এ সময় তার আচরণে এক নারীর সন্দেহ হলে তিনি বিষয়টি স্থানীয়দের জানান। সংবাদ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে পৌছে প্রতারক বেদেনা খাতুনকে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থল থেকে বেদেনা খাতুনকে থানা হেফাজতে নেয়। ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে ওই নারীকে থানা হেফাজতে আনা হয়। পরবর্তীতে এ বিষয়ে কারও কোন লিখিত অভিযোগ না পওয়ায় তাকে ৫১ ধারায় কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ধুনটে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক

Update Time : 01:43:12 am, Wednesday, 30 September 2026