5:21 am, Wednesday, 30 September 2026

নৌপথে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নৌপথে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল আকস্মিক পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদের এ নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী টার্মিনালের সার্বিক ব্যবস্থাপনা, যাত্রীসেবা, লঞ্চ চলাচল, ভাড়া আদায়, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করেন। প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও নির্দেশ দেন, সদরঘাটসহ সব যাত্রীবাহী নৌযানে নির্ধারিত ভাড়ার ডিজিটাল তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন বাধ্যতামূলক করতে হবে। এতে যাত্রীরা সহজেই প্রকৃত ভাড়া জানতে পারবেন এবং বিভ্রান্তি বা হয়রানি থেকে রক্ষা পাবেন। যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো যাত্রী যেন হয়রানি, ভোগান্তি বা অপ্রয়োজনীয় বিড়ম্বনার শিকার না হন।

যাত্রীদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও নৌযান শ্রমিকদের দায়িত্বশীল ও সৌজন্যমূলক আচরণ করতে হবে। সদরঘাট টার্মিনালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, যাত্রীদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং টার্মিনালের পরিবেশ আরও উন্নত করার বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। এ সময় সদরঘাটের বিদ্যমান অবকাঠামো পর্যালোচনা করে যাত্রীসেবার মান উন্নয়ন এবং আধুনিক ও যাত্রীবান্ধব অবকাঠামো গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করাকে সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি। পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী লঞ্চের যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিতভাবে টার্মিনাল ও নৌযান পরিদর্শনের নির্দেশ দেন। এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

নৌপথে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

Update Time : 01:56:28 am, Wednesday, 30 September 2026