5:21 am, Wednesday, 30 September 2026

পটুয়াখালীর নতুন ডিসি হিসেবে চৌধুরী আশ্রাফুল করিমের পদায়ন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পটুয়াখালীর নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে চৌধুরী আশ্রাফুল করিমকে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে অর্থ বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালনরত চৌধুরী আশ্রাফুল করিমকে পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। এতে আরও বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের একাধিক কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ নামের পাশে উল্লেখ করা জেলায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। চৌধুরী আশ্রাফুল করিমের যোগদানের মধ্য দিয়ে পটুয়াখালীর মাঠ প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

পটুয়াখালীর নতুন ডিসি হিসেবে চৌধুরী আশ্রাফুল করিমের পদায়ন

Update Time : 02:01:03 am, Wednesday, 30 September 2026