5:04 am, Wednesday, 10 June 2026

গভীর রাতে কমিউটার ট্রেনে আগুন, ২ বগি ভস্মীভূত

টাঙ্গাইলের সদর উপজেলায় রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেনে আগুন। ছবি- সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে টাঙ্গাইল থেকে ঢাকাগামী ট্রেনে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের দুটি বগি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।

আগুন লাগার কমিউটার ট্রেনের পাশেই ছিল পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। এতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে থাকা যাত্রীরা ভয়ে ট্রেন থেকে নেমে পড়েন। এ তথ্য নিশ্চিত করেছেন ঘারিন্দা রেলস্টেশনের বুকিং মাস্টার সেলিম মিয়া।

ঘারিন্দা স্টেশন মাস্টার তরিকুল ইসলাম জানান, কমিউটার ট্রেনের দুইটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া আরও একটি বগির আংশিক পুড়েছে। পাশেই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থাকলেও সেটিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কে বা কারা আগুন দিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বগিতে অগ্নিকাণ্ডের আগে ওই রেলস্টেশনে কয়েকজনকে হাঁটতে দেখা গেছে ।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম
Popular Post

পুশইন নিয়ে আবিদুলের পোস্ট ভাইরাল

গভীর রাতে কমিউটার ট্রেনে আগুন, ২ বগি ভস্মীভূত

Update Time : 09:25:03 am, Thursday, 16 November 2023