3:09 pm, Thursday, 14 May 2026

সবুজ গাউনে গ্ল্যামারাস সাজে দীঘি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও সময়ের সঙ্গে নিজেকে ভেঙে নতুনভাবে গড়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন দীঘি। যেখানে একেবারে কিলার লুকে ধরা দিয়েছেন তিনি। ছবিগুলোতে দেখা যায়, গাঢ় সবুজ রঙের স্টাইলিশ গাউনে ক্যামেরাবন্দি হয়েছেন এই অভিনেত্রী।

পোশাকের সঙ্গে কালো নকশা ও রূপালি অলংকরণের মিশেলে তার লুক পেয়েছে ভিন্নমাত্রা। খোলা চুলের স্টাইল, গ্ল্যামারাস মেকআপ আর আত্মবিশ্বাসী অভিব্যক্তি দীঘির উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
একটি ছবিতে দেয়ালে হাত রেখে আবেদনময় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাকে। অন্য ছবিতে চেয়ারে বসা স্টাইলিশ লুকে ধরা দিয়েছেন দীঘি। সেখানে তার বুটজুতা ও সাহসী পোজ ফটোশুটে যোগ করেছে আধুনিকতার ছোঁয়া।

দীঘির এই নতুন লুক প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভরে গেছে মন্তব্যের ঘর। অনেকেই তার সৌন্দর্য, স্টাইল ও আত্মবিশ্বাসী উপস্থিতির প্রশংসা করেছেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম

সবুজ গাউনে গ্ল্যামারাস সাজে দীঘি

Update Time : 09:51:26 am, Thursday, 14 May 2026