সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৫ জন।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঘটে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২৬১ জন এবং গত ১৫ মার্চ থেকে ২২ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৬০ হাজার ৫৪০ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৪ জন, গত ১৫ মার্চ থেকে ২২ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা আট হাজার ৩২৯ জন।
১৫ মার্চ থেকে ২২ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ হাজার ৫১১ জন।
একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৩ হাজার ৪১১ জন। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে নয় জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২২ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪১৪ জনের মৃত্যু হয়েছে।

























