12:19 am, Friday, 3 July 2026

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (১ জুলাই) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। পরে গতকাল ৩০ জুন তাকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সকালে তাকে হাসপাতালে দেখতে যান বিএনপি নেতার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় তার সঙ্গে শায়রুল কবির খান ছিলেন।

তিনি বলেন, নজরুল ইসলাম খানের শারীরিক অবস্থার কারণে তার কাছে সাক্ষাৎপ্রার্থীদের না যাওয়ার জন্য চিকিৎসকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম
Popular Post

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম

Update Time : 10:26:03 am, Thursday, 2 July 2026