4:28 am, Wednesday, 30 September 2026

ঠাকুরগাঁওয়ে সরকারি রাস্তা কেটে মাটি সরানোর অভিযোগে জরিমানা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সরকারি রেকর্ডভুক্ত গ্রামীণ রাস্তা কেটে মাটি সরিয়ে নেওয়ার অভিযোগে বজলুর রশিদ বাবলু নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ভূল্লী উপজেলার বালিয়া ইউনিয়নের ঢাটিরহাট সীমান্ত থেকে আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি-উল্টাপুকুরী যাওয়ার গ্রামীণ সড়কের একটি অংশ কেটে মাটি অন্যত্র নেওয়ার অভিযোগে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি রেকর্ডভুক্ত ওই সড়কের মাটি কেটে অন্য একটি রাস্তা ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছিল।

এতে সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্থানীয়দের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। অভিযোগ পাওয়ার পর ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন ও ভূল্লী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বলেন, সরকারি রেকর্ডভুক্ত রাস্তা কেটে মাটি সরিয়ে নেওয়ার বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারি ও জনসাধারণের চলাচলের রাস্তা ক্ষতিগ্রস্ত করে জনদুর্ভোগ সৃষ্টি করলে ভবিষ্যতেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা জানান, রেকর্ডভুক্ত সড়কটি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি প্রয়োজন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

গবেষণা ও প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে ইউআইইউ

ঠাকুরগাঁওয়ে সরকারি রাস্তা কেটে মাটি সরানোর অভিযোগে জরিমানা

Update Time : 01:46:21 am, Wednesday, 30 September 2026