5:38 am, Wednesday, 10 June 2026

পুলিশকে গুলি করে পালালো আসামি

পুলিশকে গুলি করে পালালো আসামি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজবাড়ীতে পুলিশকে লক্ষ্য করে গুলি করে সজিব নামে এক আসামি পালিয়েছেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে পাংশার পাট্টার বিলপাড়া এলাকায় ঘটে এ ঘটনা।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য জানান।

পুলিশ জানায়, মোটরসাইকেলে পাট্টার বিলপাড়ায় একটি মারামারি মামলার আসামি ধরতে যান পাংশা থানার এসআই শাহরিয়ারসহ তিন পুলিশ অফিসার। এ সময় ওই মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি সজীবকে একটি মুদি দোকানের সামনে থেকে ধরতে গেলে তিনি দৌড়ে পালিয়ে যান। যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েন।

এ বিষয়ে পাংশা থানার ওসি মো. সালাহউদ্দিন বলেন, আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

পুশইন নিয়ে আবিদুলের পোস্ট ভাইরাল

পুলিশকে গুলি করে পালালো আসামি

Update Time : 03:58:13 pm, Friday, 6 December 2024