4:14 pm, Thursday, 14 May 2026

শেয়ারবাজারে অর্থপাচার রোধে নজরদারি বাড়াতে হবে : বিএফআইইউ পরিচালক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক সৈয়দ কামরুল ইসলাম বলেছেন, ‘শেয়ারবাজারে অর্থ পাচার প্রতিরোধ (এএমএল) এবং সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধে (সিএফটি) নজরদারি আরও জোরদার করতে হবে। এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অংশীজনদের এএমএল এবং সিএফটি বিষয়ে সচেতনতা এবং সক্ষমতা বাড়ানো সময়ের দাবি।’

বুধবার (১৩ মে) রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মাল্টিপারপাস হলে আয়োজিত কর্মশালায় এ কথা বলেন তিনি।

‘স্থিতিশীল শেয়ারবাজার : অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ (এএমএল/সিএফটি) সংক্রান্ত আইনের পরিপালন এবং ঝুঁকি ব্যবস্থাপনার অগ্রগতি’ শীর্ষক কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. ওহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন ডিএসইর রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিভিশনের মহাব্যবস্থাপক ও ভারপ্রাপ্ত সিআরও মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া।

এতে চারটি পৃথক ওয়ার্কিং সেশনে অর্থপাচার প্রতিরোধ, ঝুঁকি শনাক্তকরণ, সন্দেহজনক লেনদেন পর্যবেক্ষণ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বিএফআইইউ ও বিএসইসির কর্মকর্তারা।

বিশেষ অতিথির বক্তব্যে বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. ওহিদুল ইসলাম বলেছেন, ‘অবৈধ অর্থপ্রবাহ ও মানি লন্ডারিংয়ের ঝুঁকি শুধু শেয়ারবাজার নয়, পুরো আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে স্বচ্ছতা, জবাবদিহি এবং শক্তিশালী নিয়ন্ত্রণ কাঠামো নিশ্চিত করতে হবে।’

সভাপতির বক্তব্যে মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, একটি নিরাপদ ও টেকসই পুঁজিবাজার গঠনে ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করা এবং অর্থপাচার প্রতিরোধ এবং সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ আইনের কার্যকর বাস্তবায়নের বিকল্প নেই। বাজারের স্বচ্ছতা নিশ্চিত করতে হলে প্রযুক্তিনির্ভর নজরদারি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি জরুরি।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম

শেয়ারবাজারে অর্থপাচার রোধে নজরদারি বাড়াতে হবে : বিএফআইইউ পরিচালক

Update Time : 09:50:26 am, Thursday, 14 May 2026