2:31 am, Saturday, 23 May 2026

হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত-সারজিসের ফেসবুক পোস্ট

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়।

হামলার বর্ণনা দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুক পোস্টে জানান, ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে। প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, পরে হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। এতে তিনজনের মাথা ফেটে যায় এবং আরও বেশ কয়েকজন আহত হন। তিনি দাবি করেন, তাকেও লক্ষ্য করে কিল-ঘুষি মারা হয়। এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

ঘটনার পর এনসিপির নেতা সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে দাবি করেন, ঝিনাইদহে জুমার নামাজ শেষে ছাত্রদলের সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে। তিনি আরো বলেন, হামলায় কয়েকজন রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে জানিয়েছেন, ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারী, তারেক রেজাসহ এনসিপি নেতৃবৃন্দের ওপর বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম

হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত-সারজিসের ফেসবুক পোস্ট

Update Time : 04:43:53 pm, Friday, 22 May 2026