1:15 am, Friday, 19 June 2026

গুলশানে পদবঞ্চিত যুবদল নেতাদের অবস্থান কর্মসূচি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য ঘোষিত ১৫১ সদস্যের কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে অনিয়মিত ও অযোগ্যদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিত নেতারা। একই সঙ্গে বঞ্চিত যোগ্য নেতাদের দ্রুত কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

বুধবার (১৭ জুন) বেলা ৩টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ের সামনে এ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, যুবদলের সদ্য ঘোষিত ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে দীর্ঘদিনের ত্যাগী, পরীক্ষিত ও যোগ্য নেতাদের মূল্যায়ন করা হয়নি। তারা অবিলম্বে বঞ্চিত নেতাদের যথাযথ পদায়নের দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবদল ও ছাত্রদলের সাবেক বিভিন্ন পর্যায়ের নেতারা। তাদের মধ্যে রয়েছেন— রিয়ন তালুকদার, মো. দুলাল হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, মো. হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, আবুল হাসান, খালেদ মাহমুদ মাসুদ, অলি উদ্দিন সুমন দেওয়ান, মিজানুর রহমান সোহাগ, মাহফুজুর রহমান, হাফিজুর রহমান হাফিজ, মিজানুর রহমান খান, আজিজুল হক পাটোয়ারী, আনোয়ার জাহিদ, মুজাহিদুল ইসলাম, কাজী মেজবাউল আলম, ইয়াকুব রাজু, মিরাজ আজিম, সবুর খান সাগর, শহিদুল ইসলাম মাসুদ, কোয়েল হোসেন, রবিউল হাসান আরিফ, মাজেদুল ইসলাম মাসুম, খন্দকার আমিনুল হক কাকন, মহিবুল্লাহ জয়, মাহমুদ খান, জহিরুল ইসলাম দিদার, ফজলুল হক নিরব, খসরু আহমেদ হিরন, কবির আহমেদ, শাহাদত হোসেন ভূঁইয়া সাহেল, সুমন চৌধুরী, দুলাল মাতব্বর ও মেহেদী হাসান খান।

বক্তারা বলেন, সংগঠনের স্বার্থে যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন নিশ্চিত করা প্রয়োজন। তারা দাবি পূরণে দলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম

গুলশানে পদবঞ্চিত যুবদল নেতাদের অবস্থান কর্মসূচি

Update Time : 09:07:42 am, Thursday, 18 June 2026