12:11 am, Wednesday, 10 June 2026

জনগণ বাজেট বাস্তবায়নে ছলচাতুরী ও অপচয়ের অধিকার দেয়নি : রেজাউল করীম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জনগণের করের টাকায় গঠিত বাজেট বাস্তবায়নে ছলচাতুরী, টালবাহানা, অপচয় ও অযৌক্তিক ব্যয়ের অধিকার জনগণ কাউকে দেয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

সোমবার (৮ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত বাংলাদেশের আগামী অর্থ বছরের বাজেট; আমাদের ভাবনা ও জনগণের প্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, সরকার প্রতিবছর বাজেট পেশ করে এবং সংসদে পাশ করিয়ে নেয়। কিন্তু এই বাজেট বাস্তবায়নে সরকারের যথাযথ নজরদারি, আমানতদারি ও জবাবদিহিতার যথেষ্ট ঘাটতি বরাবরই পরিলক্ষিত হয়। ফলে জনগণের কষ্টের টাকার বাজেটের একটি বড় অংশই অপব্যয়িত হয়। ক্রয় দুর্নীতির মাধ্যমে পাচার হয়ে যায়। এই ধারা রোধ করতেই হবে।

তিনি আরও বলেন, বাজেট কেবল অর্থনৈতিক পরিকল্পনা নয় বরং জনগণের দায়বদ্ধতার অঙ্গীকার। জনগণের করের টাকায় বাজেট হয়, ঋণও জনগণের ওপরে চাপানো হয়। কিন্তু জনগণ এই বাজেটের সুবিধা কতটা পাচ্ছে তা বিবেচনায় নেওয়া হয় না। বাজেটে যে সুবিধা জনগণের পাওয়ার কথা বলা হয় তাও জনগণের কাছে পৌঁছায় না দুর্নীতিগ্রস্ত সামগ্রিক সিস্টেমের কারণে। তাই বাজেট যথাযথভাবে বাস্তবায়িত হতে হলে শুধু নেতা নয় নীতির পরিবর্তনও ঘটাতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাহমুদুল হাসান অলিউল্লাহ, চর্চার সম্পাদক ও সাংবাদিক সোহবার হোসেন, সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ, ক্যাবের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার এম এ এম গোলাম কিবরিয়া, ইসলামিক চেম্বার অব কমার্সের সদস্য সচিব মোফাজ্জল ইবনে মাহফুজ প্রমুখ।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম
Popular Post

পুশইন নিয়ে আবিদুলের পোস্ট ভাইরাল

জনগণ বাজেট বাস্তবায়নে ছলচাতুরী ও অপচয়ের অধিকার দেয়নি : রেজাউল করীম

Update Time : 09:22:06 am, Tuesday, 9 June 2026