4:28 am, Saturday, 18 July 2026

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানবিক সহায়তা অব্যাহত থাকবে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, এই দুর্যোগের সময় আপনারা একা নন। আমরা সবসময় আপনাদের পাশে আছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। আমরা সবাই মিলে আল্লাহর ওপর ভরসা রাখি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ সংকট মোকাবিলা করব।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে চট্টগ্রামের হাটহাজারী মডেল থানার সামনে জেলা অডিটোরিয়াম হলে ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

বিগত এক সপ্তাহের টানা বর্ষণে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ খেলাফত মজলিস হাটহাজারী উপজেলা শাখার আয়োজনে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার আগে মাওলানা মামুনুল হক বন্যাদুর্গত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, শুকনো খাবার ও অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেন।

পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন, তাদের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। দুর্গত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তিনি ধৈর্যধারণের আহ্বান জানান এবং মহান আল্লাহর নিকট দ্রুত এ দুর্যোগ থেকে মুক্তির জন্য দোয়া করেন।

সংগঠনটির চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মাওলানা ওজায়ের হামিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আলী ওসমান, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা নাসির উদ্দিন মুনির, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা জাফরউল্লাহ নিজামী, চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, সাধারণ সম্পাদক মাওলানা রেদওয়ানুল ওয়াহিদ ও সাংগঠনিক সম্পাদক মুফতি ফখরুল ইসলাম নিজামপুরী প্রমুখ।

কর্মসূচিতে বাংলাদেশ খেলাফতে মজলিস দেশের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও মানবিক প্রতিষ্ঠানগুলোর প্রতি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সর্বস্তরের জনগণের কাছে দুর্গতদের জন্য দোয়া এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আবেদন জানানো হয়।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানবিক সহায়তা অব্যাহত থাকবে

Update Time : 10:29:42 am, Friday, 17 July 2026