3:02 am, Saturday, 18 July 2026

বিশ্বকাপ ফাইনালের আগে বায়ুদূষণ নিয়ে সতর্কবার্তা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে নিউইয়র্ক–নিউ জার্সি অঞ্চলে বায়ুদূষণ নিয়ে সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। কানাডার বিভিন্ন অঞ্চলে চলমান দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ার কারণে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের বাতাসের মান উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে। আর সেই প্রভাব পড়েছে বিশ্বকাপের ফাইনালের ভেন্যু নিউজার্সির মেটলাইফ স্টেডিয়াম সংলগ্ন এলাকাতেও।

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে। যদিও স্টেডিয়ামটি নিউ জার্সিতে অবস্থিত, এটি নিউইয়র্ক মহানগর এলাকার অংশ হওয়ায় একই বায়ুদূষণের প্রভাবের মধ্যে রয়েছে।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কানাডার দাবানলের ধোঁয়া আমাদের শহরের ওপর এসে পড়েছে। এটি শুধু অ্যাজমা, হৃদরোগী বা বয়স্কদের জন্য নয়, সবার জন্যই অস্বাস্থ্যকর।’

তিনি আরও বলেন, ‘বাতাসের মান এমন একটি পর্যায়ে পৌঁছেছে, যা প্রত্যেক নিউইয়র্কবাসীর জন্য ক্ষতিকর। আজ যদি বাইরে দৌড়ানো বা দীর্ঘ সময় থাকার পরিকল্পনা করে থাকেন, তাহলে সেটি আপাতত স্থগিত রাখাই ভালো।’

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর বরাতে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, দূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রোনির মতে, বর্তমান পরিস্থিতিতে নিউইয়র্কের বাতাসে শ্বাস নেওয়া অনেকটা দিনে ১০টি সিগারেট খাওয়ার সমতুল্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে।

রয়টার্স জানিয়েছে, কানাডার অন্টারিওসহ বিভিন্ন অঞ্চলের দাবানলের ধোঁয়া টরন্টোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। কানাডা ও যুক্তরাষ্ট্র—উভয় দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষই জনগণকে অপ্রয়োজনীয়ভাবে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

কানাডার পরিবেশ বিভাগ জানিয়েছে, দেশটিতে শত শত দাবানল এখনও জ্বলছে, যার উল্লেখযোগ্য সংখ্যক আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফলে ধোঁয়ার প্রভাব অন্তত আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

তবে এখন পর্যন্ত ফিফা বা স্থানীয় আয়োজকদের পক্ষ থেকে বিশ্বকাপ ফাইনালের সূচি বা আয়োজনে কোনো পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়নি। অর্থাৎ বায়ুদূষণ নিয়ে স্বাস্থ্য সতর্কতা থাকলেও, নির্ধারিত সময়েই ফাইনাল অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম

বিশ্বকাপ ফাইনালের আগে বায়ুদূষণ নিয়ে সতর্কবার্তা

Update Time : 09:36:42 am, Friday, 17 July 2026