3:40 pm, Saturday, 20 June 2026

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে জিয়াউর রহমানের কৃষিনীতি ছিল যুগান্তকারী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. মঈন খান বলেছেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে জিয়ার কৃষিনীতি ছিল যুগান্তকারী। দেশে কৃষিকে আধুনিকায় করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন। দেশে যখন খাদ্যের অভাব ছিল সেই সময় তিনি কৃষিকে আধুনিকায়ন করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছিলেন।

শুক্রবার (১৯ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, বর্তমান সরকার প্রধানও দেশে কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। উচ্চ ফলনশীল ধানের পাশাপাশি বিভিন্ন ফলজ, বনজ গাছ রোপণের মাধ্যমে আগামী ৫ বছরের মধ্যে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বিএনপি নিয়েছে; যার মাধ্যমে দেশকে সুজলা-সুফলা করে পরিবেশগত বিপর্যয় রোধ করা হবে।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন- নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আজিজুল হক, পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, পলাশ থানার ওসি শাহেদ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টনসহ বিভিন্ন নেতারা।

অনুষ্ঠান শেষে ড. মঈন খান উপজেলার বিভিন্ন কৃষকদের মাঝে গাছের চারা, সার, বীজ ও নগদ অর্থ বিতরণ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে জিয়াউর রহমানের কৃষিনীতি ছিল যুগান্তকারী

Update Time : 09:40:43 am, Saturday, 20 June 2026