12:08 am, Monday, 6 July 2026

চাঁদাবাজ-সন্ত্রাসীদের দলীয় পরিচয় থাকতে পারে না : নূরুল ইসলাম বুলবুল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।

শনিবার (৪ জুলাই) গুলিস্তানে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহতদের রাতে হাসপাতালে দেখতে জামায়াত নেতারা যান। রাতে সেখানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গুলিস্তান এলাকায় চাঁদাবাদ এবং দখলবাজদের তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের দোকানপাট দখল করে নেওয়া হচ্ছে। সচেতন ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে একটি মিছিলের আয়োজন করেছিল। চাঁদাবাজ এবং দখলবাজদের প্রতিবাদ জানার জন্য বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। ফুলবাড়িয়া বাস টার্মিনালের পাশেই মিছিলের জন্য যখন প্রস্তুতি চলছিল ঠিক সেই সময় চাঁদাবাজ এবং দখলবাজদের পক্ষে নেক্কারজনক হামলা চালানো হয়। তাদের রাতে আগ্নেয় অস্ত্র ছিল, দেশীয় অস্ত্র ছিল, লাঠি, ছুরি তাদের হাতে ছিল।

তিনি আরও বলেন, কবির নামের একজন ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে কিডনিতে ছুরিঘাত করে। ইতিমধ্যে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে, তার অবস্থা মুমূর্ষ। তারপরই অপারেশনের জন্য প্রস্তুতি চলছে। এর বাহিরে এনামুল হক, ওমর ফারুক, সুলতান উদ্দিন, পারভেজসহ বিভিন্ন জনের উপরে তারা এমন ভাবে হামলা করেছে, তাদের অবস্থাও গুরুতর।

তিনি বলেন, আগে ফ্যাসিবাদের দোসররা চাঁদাবাজি করতেন। এখন নতুন করে যারা চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে, তাদের কোনো দল থাকতে পারে না। সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। তারা যেই দলেরই পরিচয় বহন করুক না কেন, তাদেরকে চাঁদাবাজি বন্ধ করতে হবে। আগামীকালও বিক্ষোভ মিছিল কর্মসূচি থাকবে।

এ সময় সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান, মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, শাহবাগ পশ্চিম থানা আমির এডভোকেট শাহ মাহফুজুল হক, শাহবাগ পূর্ব থানা আমির আহসান হাবিব, রমনা থানার আমির আতিকুর রহমান-সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম
Popular Post

মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল

চাঁদাবাজ-সন্ত্রাসীদের দলীয় পরিচয় থাকতে পারে না : নূরুল ইসলাম বুলবুল

Update Time : 08:58:51 am, Sunday, 5 July 2026