12:24 am, Wednesday, 8 July 2026

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে দলটির মহানগর শাখা। সমাবেশ থেকে হামলার নিন্দা জানিয়ে জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করেন নেতারা।

মঙ্গলবার (৭ জুলাই) নগরের জামালখান চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দলটির নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব হুজ্জাতুল্লাহ বিন আবির ও নিজাম উদ্দিন। এ ছাড়া বক্তব্য দেন- যুগ্ম সদস্যসচিব সাদিয়া আফরিন, আজগর আলী আশিক এবং সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরীসহ দলের অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, সাভারে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় বোমা হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক এবং গণতান্ত্রিক কর্মসূচির ওপর হামলার শামিল। তারা অভিযোগ করেন, জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। এ কারণে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা।

সমাবেশে নেতারা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম
Popular Post

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ‘তিস্তা ও করিডোর’ নিয়ে আলোচনা

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ

Update Time : 09:36:03 pm, Tuesday, 7 July 2026