11:55 pm, Saturday, 11 July 2026

জামায়াতে দলীয় লেজুড়বৃত্তির কোনো সুযোগ নেই : গোলাম পরওয়ার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জামায়াতে ইসলামীতে দলীয় লেজুড়বৃত্তির কোনো সুযোগ নেই বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই জামায়াতে ইসলামী দ্বীন কায়েমের আন্দোলনে মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানায়।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মতিঝিল-শাহজাহানপুর জোন আয়োজিত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দ্বীন কায়েমের আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। প্রয়োজনে নিজের সবকিছু, এমনকি জীবনও উৎসর্গ করার মানসিকতা থাকতে হবে।

গোলাম পরওয়ার বলেন, দ্বীন কায়েমের আন্দোলনে ত্যাগ স্বীকার করা একজন মুমিনের জন্য নামাজ, রোজা, হজ ও যাকাতের মতোই ফরজ। আল্লাহর সন্তুষ্টির জন্য পরিচালিত এ আন্দোলনে যদি নিজের সবকিছু হারাতে হয়, এমনকি জীবনও দিতে হয়, তবুও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সে জন্য প্রস্তুত।

রুকনদের উদ্দেশে তিনি বলেন, ‘রুকন’ সাধারণ কোনো শব্দ নয়। যারা আল্লাহর সঙ্গে শপথবদ্ধ হয়ে দায়িত্ব পালন করেন, তারাই রুকন।কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং মতিঝিল-শাহজাহানপুর জোন পরিচালক মুহাম্মদ শামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম
Popular Post

জামায়াতে দলীয় লেজুড়বৃত্তির কোনো সুযোগ নেই : গোলাম পরওয়ার

Update Time : 10:38:39 am, Saturday, 11 July 2026