২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র-জনতার ওপর সহিংসতার প্রতিবাদ জানাতে এবং সরকারের ঘোষণা করা শোক প্রত্যাখ্যান করতে প্রতিবাদস্বরূপ সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা ফেসবুকে লাল রঙের প্রোফাইল পিকচার ব্যবহার করেছিলেন।
আর এই প্রোফাইল লাল করার পরামর্শ তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন বলে দাবি করেছেন ছাত্রদল নেতা ইরফান আহমেদ ফাহিম। তিনি আরও বলেন ছাত্রদলের বর্তমান সভাপতি-সাধারন সম্পাদকের পরামর্শে করা হয়েছে। তিনি জানান তখন আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন যারা তাদের সঙ্গে ছাত্রদলের যোগাযোগ ছিল। এবং সমন্বয় করেই আন্দোলন করেছেন।
ইরফান আহমেদ সরকারি কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের পডকাস্টে অংশ নিয়ে এই কথা বলেন তিনি।
ইরফান জানান জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট দলের আন্দোলন ছিল না। সকলের অংশগ্রহণে ছিল। আর এতেই শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে।
তিনি সেই সময় পুরান ঢাকায় আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। তিনি জানান জুলাইয়ে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। তখনকার সময়ের সেখানকার ঘটনা মিডিয়া তেমন প্রচার নো হওয়ায় তিনি সেই সময়ের অনেক ঘটনা তুলে ধরেন।



























