9:37 am, Friday, 25 September 2026

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ব্যাবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অগ্রণী ব্যাংক পিএলসির ব্যাবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে চট্টগ্রাম সার্কেলের ব্যাবসায়িক পর্যালোচনা সভা গত মঙ্গলবার চট্টগ্রামের হোটেল সেন্ট মার্টিনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল করিম।

সভায় চট্টগ্রাম সার্কেলের আওতাধীন অঞ্চলপ্রধানসহ ৭৮টি শাখার শাখাপ্রধান, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সার্কেলের উপমহাব্যবস্থাপক এ বি এম সাইফুদ্দিন খান চৌধুরী।

সভায় সরকারের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স ও জব-ফাইন্যান্স ঋণ কর্মসূচি, ১:১:২ হারে সিএমএসএমই ঋণ মঞ্জুরি ও বিতরণ, কৃষি ঋণ মঞ্জুরি ও বিতরণ, শ্রেণীকৃত ঋণ আদায়ের নির্দেশনা, বিশেষ পুনর্গঠন ও বিশেষ পুনঃতপশিল কার্যক্রমের অগ্রগতি, ইসিএল, বাংলা কিউআর বা ক্যাশলেস লেনদেনসহ ব্যাংকের বিভিন্ন ব্যাবসায়িক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

প্রধান অতিথি তার দিকনির্দেশনামূলক বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজ যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রতিটি শাখায় ন্যূনতম দুটি করে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ, ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম বাস্তবায়ন এবং বাংলা কিউআর কোড সম্প্রসারণে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ ছাড়া নো কস্ট, লো কস্ট ডিপোজটি আহরণ, খেলাপি ও অবলোপনকৃত ঋণ আদায় এবং ব্যাংকিং কার্যক্রমে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞপ্তি।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ব্যাবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Update Time : 08:56:08 am, Friday, 25 September 2026