4:00 am, Saturday, 26 September 2026

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর কদমতলির শনির আখড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনের পঞ্চম তলায় লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে জোসনা বেগম (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতলে নিহতের সহকর্মী ইউনুস জানান, আজ দুপুরের দিকে শনির আখড়া ২৪ ফুট রাস্তা, রোড নাম্বার-৮, সাফা টাওয়ার নির্মাণাধীন ভবনের পাঁচতলায় ময়লা পরিষ্কারের কাজ করছিলেন নারী শ্রমিক জোসনা বেগম। এ সময় অসাবধানতাবশত লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।

ইউনুস বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। আমরা শুধু তার নাম জানতে পেরেছি। কিন্তু বিস্তারিত পরিচয় জানতে পারিনি।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

চলতি বছরে প্রতি মাসে গড়ে মিলছে ৫৭টি অজ্ঞাত মরদেহ, বাড়ছে শনাক্তের দীর্ঘসূত্রিতা

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

Update Time : 02:58:49 am, Saturday, 26 September 2026