11:27 am, Tuesday, 19 May 2026

হামে আক্রান্ত শিশুদের মৃত্যু জাতির জন্য উদ্বেগজনক: খেলাফত মজলিস

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা বৃদ্ধি এবং এ রোগে ব্যাপক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

তিনি বলেছেন, শিশুদের জীবন রক্ষায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, টিকাদান কার্যক্রম জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। অবহেলা ও সমন্বয়হীনতার কারণে শিশু মৃত্যুর ঘটনা জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক বলে তিনি মন্তব্য করেন।

সোমবার বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের মাসিক নির্বাহী বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল এবং কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

আরো উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা কামাল উদ্দিন ফারুকী, মাওলানা রুহুল আমিন, মাওলানা কাসেম মিয়াজী, মাওলানা শামসুল আলম ও মাওলানা আব্দুল কাদের সিরাজী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহ ও মাওলানা আব্দুল্লাহ নাটোরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মনির হোসেন সিরাজী, প্রচার সম্পাদক নুর মুহাম্মাদ, অফিস সম্পাদক জনাব এইচ এম খোকন, বায়তুল মাল সম্পাদক মাওলানা মো. সাইফুল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ কাসেমী, সহকারী প্রচার সম্পাদক মাওলানা জারীর আহমাদ, এবং নির্বাহী সদস্য মাওলানা নাঈমুল হক আজিজ, মাওলানা ওবায়দুল্লাহ বিন আব্দুল হাই, মাওলানা গাজী মাসুদুর রহমান ও মাওলানা শফিকুল ইসলাম গাজীপুরী।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম

হামে আক্রান্ত শিশুদের মৃত্যু জাতির জন্য উদ্বেগজনক: খেলাফত মজলিস

Update Time : 09:14:46 am, Tuesday, 19 May 2026