2:15 am, Monday, 25 May 2026

আ. লীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এতে আরও ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে তালতলা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদি হয়ে সন্ত্রাসবিরোধী আইনে সোনারগাঁ থানায় এই মামলাটি দায়ের করেন। এ ঘটনায় ইতোমধ্যে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আসামিরা হলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুজ্জামান শামসু, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস এবং পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ।

পুলিশ জানিয়েছে, নাশকতার অভিযোগে গত শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হিমেল, মুরাদ, নূর হোসেন, মোখলেস ও শফিকুল ইসলাম নামের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার জানান, নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাটি নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া পাঁচজনকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম

আ. লীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫

Update Time : 10:16:14 am, Sunday, 24 May 2026