2:32 am, Wednesday, 10 June 2026

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের মিছিল, সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১৩

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মিছিলে ব্যবহৃত দুটি যাত্রীবাহী বাস, ১০টি লাঠি, চারটি সাদা কাপড়ের টুকরা ও ১৩টি ইটের টুকরা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) সকাল আনুমানিক ১০টা ২৫ মিনিটে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের কতিপয় নেতা-কর্মী বন্দর থানাধীন বারেক বিল্ডিং এলাকায় ইসলামী ব্যাংক হাসপাতাল ভবনের দক্ষিণ পাশে সমবেত হয়ে মিছিল শুরু করে।

খবর পেয়ে ডবলমুরিং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা মাথায় সাদা কাপড় বাঁধা অবস্থায় আশপাশের অলিগলি দিয়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে দুটি বাঁশ, লাঠি, ইটের টুকরা ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিছিলে অংশগ্রহণ এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন— হালিশহর থানা যুবলীগের সভাপতি মো. ওমর ফারুক (৪৪), সাকিবুল ইসলাম (২২), ডবলমুরিং থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ রেজা (৩২), যীশু দাশ (৪৫), মো. সাইফুল আলম রুবেল (৪১), মো. শরিফুল ইসলাম (২৩), মো. ইব্রাহিম খলিল (৩৩), মোহাম্মদ মিন্টু (৪৫), জোবায়ের আহমেদ নিরব (২৫), মো. মনিরুল ইসলাম (৪৩), মো. হান্নান (৪৩), মো. জুনাইদুল আলম তাসনুপ (২৩) এবং কর্ণফুলী থানা যুবলীগের সক্রিয় সদস্য ও ইউপি সদস্য পদপ্রার্থী মো. ইরফান (৩২)।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশীদ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম
Popular Post

পুশইন নিয়ে আবিদুলের পোস্ট ভাইরাল

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের মিছিল, সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১৩

Update Time : 09:46:51 pm, Saturday, 6 June 2026