4:17 pm, Sunday, 21 June 2026

মহিলা লীগের মিছিল, পুলিশ বলছে পুরোনো ভিডিও

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী মহিলা লীগের ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে থাকা ব্যানারে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত অপরাধী শেখ হাসিনাসহ সব নেতা-কর্মীর নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও রাজবন্দিদের মুক্তির দাবি জানানো হয়। ব্যানারে একই সঙ্গে দেশে শিশু মৃত্যু ও শিশু ধর্ষণের সাথে জড়িতদের শাস্তি এবং বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানানো হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী সাইবার টিমের ব্যানারে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কর্ণফুলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বানাজা ভূঁইয়া নিশির নেতৃত্বে মিছিলটি বের হয়।এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম ঢাকা পোস্টকে বলেন, ‘মিছিলের ভিডিওটি দেখে স্থানীয়দের কাছ থেকে খবর নিয়ে জানতে পারি, এটি পুরোনো ভিডিও। ভিডিওটি কর্ণফুলীর না, পার্শ্ববর্তী উপজেলা আনোয়ারায় এটি হয়েছে। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের ওই নেত্রী বর্তমানে পলাতক রয়েছেন।’

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

মহিলা লীগের মিছিল, পুলিশ বলছে পুরোনো ভিডিও

Update Time : 10:31:43 am, Wednesday, 17 June 2026