3:38 pm, Sunday, 21 June 2026

‘প্রস্তাবিত বাজেট জনগণকে হতাশ করেছে’

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলটির মনোনীত এ মেয়র পদপ্রার্থী বলেন, ব্যাংক ঋণনির্ভর এ বাজেট দেশের কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই দেশের বৃহত্তর স্বার্থে সরকারকে এ ধরনের বাজেটের অশুভ চক্র থেকে বেরিয়ে আসতে হবে।

আজ (মঙ্গলবার) রাজধানীতে প্রান্তিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমানের পক্ষে ভ্যানগাড়ি ও ব্যবসার জন্য নগদ অর্থ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, সরকার বড় আকারের বাজেট ঘোষণা করলেও এর উল্লেখযোগ্য অংশ ব্যাংক ঋণের ওপর নির্ভরশীল। সরকার যদি ব্যাংক খাতের অধিকাংশ অর্থ ঋণ হিসেবে নিয়ে নেয়, তাহলে নতুন উদ্যোক্তা তৈরি বাধাগ্রস্ত হবে এবং কর্মসংস্থানের সুযোগও সংকুচিত হবে।

তিনি আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে জামায়াতের এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জনগণ নতুন সরকারের কাছ থেকে একটি গণমুখী বাজেট প্রত্যাশা করেছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাত আবারও উপেক্ষিত হয়েছে এবং সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়েছে।

তিনি বলেন, সরকারকে ইতিবাচক পথে পরিচালিত করতে গঠনমূলক পরামর্শ দিয়ে যাবে জামায়াত। একই সঙ্গে রাজনৈতিক সংকীর্ণতা থেকে বেরিয়ে এসে দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, মহানগরীর মজলিসে শূরা সদস্য ডা. মাঈনুদ্দীন ও জিএম হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

‘প্রস্তাবিত বাজেট জনগণকে হতাশ করেছে’

Update Time : 10:32:33 am, Wednesday, 17 June 2026