1:15 am, Sunday, 28 June 2026

বৈদেশিক সফরের সকল চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে: ইসলামী আন্দোলন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, দেশের স্বার্থকে উপেক্ষা করে ব্যক্তি বা দলের স্বার্থকে প্রাধান্য দিয়ে বহির্বিশ্বের সঙ্গে চুক্তি করলে সেই দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। প্রধানমন্ত্রী সর্বপ্রথম রাষ্ট্রীয় সফরে বিভিন্ন দেশ সফরে বের হয়েছেন। দেশে ফিরে বৈদেশিক সফরের সব চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে।

শুক্রবার (২৬ জুন) নগর আমেলার মাসিক সভায় তিনি এ মন্তব্য করেন।

আবদুল কাইয়ূম বলেন, ফ্যাসিবাদী আমলে এবং অন্তর্বর্তী সরকারের সময় বৈদেশিক চুক্তি করে দেশকে অন্যের হাতে তুলে দিয়েছে। বিশেষ করে আওয়ামী আমলে ভারতের সঙ্গে এবং অন্তর্বর্তী সরকারের আমলে আমেরিকার সঙ্গে দেশ বিরোধী চুক্তিগুলো দেশকে আরও বহু বছর ভোগাবে বলে ধারণা করছি। তাই দেশের সার্বভৌমত্ব নিশ্চিতের লক্ষ্যে বৈদেশিক চুক্তিগুলো জনগণের জানার অধিকার আছে। তিনি বলেন, দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি দেশকে অস্থিতিশীলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি সব মন্ত্রণালয়ের মুখপাত্রের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন; তার আসল ভূমিকা ভুলতে বসেছেন। জনগণের বিন্দুমাত্র নিরাপত্তা নিশ্চিত না করেই তিনি সংসদে জনগণের মজার মজার ভাষণ ডেলিভারি দিচ্ছেন। তার কাছ থেকে আমরা আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করি।

নগর সেক্রেটারি (ভারপ্রাপ্ত) আবদুর রাজ্জাক এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন প্রমুখ।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম

বিএনপি সার্বভৌমত্বের পক্ষে থাকলে এনসিপি তাদের সঙ্গে থাকবে: সারজিস আলম

বৈদেশিক সফরের সকল চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে: ইসলামী আন্দোলন

Update Time : 11:10:52 am, Saturday, 27 June 2026