11:58 pm, Saturday, 27 June 2026

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ নিশ্চিত, খেলা কবে-কখন?

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অবশেষে নিশ্চিত হয়ে গেল বিশ্বকাপের শেষ ৩২–এ কাদের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। চলতি আসরে প্রথমবার অংশ নিয়েই চমক দেখানো কেপ ভার্দে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউটে উঠে ইতিহাস গড়েছে। ফলে তাদের বিপক্ষেই পরবর্তী রাউন্ডে লড়বে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

রাউন্ড অব বত্রিশের দিনক্ষণও আগেই চূড়ান্ত ছিল। আগামী ৪ জুলাই মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং এইচ গ্রুপের রানার্স-আপ কেপ ভার্দে মুখোমুখি হবে। বাংলাদেশ সময় ভোর ৪ টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। মজার ব্যাপার হচ্ছে, লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হোম ভেন্যু এই হার্ডরক স্টেডিয়াম। নকআউটে নিজেদের প্রতিপক্ষ দলের ছবি দিয়ে অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছে আর্জেন্টিনা ফুটবল দল।লিওনেল স্কালোনির দল এক ম্যাচ বাকি থাকতেই ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট রাউন্ড নিশ্চিত করেছিল। তবে তারা তাকিয়ে ছিল ‘এইচ’ গ্রুপের আজকের (শনিবার) দুই ম্যাচের দিকে। ওই গ্রুপ থেকে একই সময়ে ভিন্ন দুই ম্যাচে লড়েছে স্পেন-উরুগুয়ে ও সৌদি আরব-কেপ ভার্দে। স্পেনের কাছে উরুগুয়ে ১-০ ব্যবধানে হারায় সমীকরণ সহজ হয়ে ওঠে।

সৌদির সঙ্গে কেপ ভার্দে ড্র করলেই তারা ইতিহাস রচনা করে ফেলত। আর সেটাই হয়েছে। যদিও স্পেন ও উরুগুয়ের বিপক্ষে রক্ষণাত্মক খেলে ড্র করেছিল আটলান্টিক মহাসাগরে অবস্থিত আফ্রিকান এই দ্বীপরাষ্ট্র। কেপ ভার্দে অবশ্য সৌদি আরবের সঙ্গে তুলনামূলক আক্রমণাত্মকই খেলেছে। পজেশন-আক্রমণ সবদিক থেকেই এগিয়ে থেকে গোলশূন্য সমতায় শেষ করে গ্রুপপর্বের ৩ ম্যাচ শেষে কেপ ভার্দের পয়েন্ট ৩।অন্যদিকে, আগের দুটি ম্যাচই ড্র করা উরুগুয়ের ৩ ম্যাচ শেষে পয়েন্ট স্রেফ ২। ফলে তাদের আর পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ নেই। গ্রুপপর্ব থেকেই দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিদায় নিশ্চিত হয়েছে। আর স্পেন ২ জয় ও ১ ড্রয়ের পর ৭ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে খেলবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম

বিএনপি সার্বভৌমত্বের পক্ষে থাকলে এনসিপি তাদের সঙ্গে থাকবে: সারজিস আলম

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ নিশ্চিত, খেলা কবে-কখন?

Update Time : 11:09:47 am, Saturday, 27 June 2026