4:53 am, Saturday, 26 September 2026

মন্ত্রী ও এমপিদের বেতন বৃদ্ধি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধী দল: রিজভী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং এমপিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়ে আগাম সমালোচনা করে মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীদল। দেশের মানুষের অধিকার লঙ্ঘন করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

শুধু একটি উদ্যোগ নেওয়া হয়েছে, এখনও বেতন বাড়ানো হয়নি বলেও দাবি করেন তিনি। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর নৈরাজ্যের প্রতিবাদে যুদবল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, বিরোধীরা কোনো ইস্যু না পেয়ে আগাম সমালোচনা করছে। একই সঙ্গে বিভিন্ন বক্তব্য দিয়ে পরাজিত শক্তিকে আশকারা না দেওয়ার জন্য বিরোধীদের প্রতি আহ্বান জানান তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের প্রশংসা করে রিজভী বলেন, তিনি সারাবিশ্বের নিপীড়িত মানুষ, শান্তিকামী ও গণতন্ত্রকামী মানুষের কথা তুলে ধরেছেন। তার বক্তব্যকে বিএনপি পূর্ণ সমর্থন জানায়। রিজভী বলেন, দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। বিরোধী দলের অপপ্রচারের মধ্যেও তিনি গণতন্ত্রের চর্চা অব্যাহত রেখেছেন।

বিরোধী দলগুলোর কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, লংমার্চ ও বিভিন্ন হুমকির মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। রাজশাহী স্টেশনে ভাঙচুরের ঘটনা উল্লেখ করে তিনি দাবি করেন, এসব কর্মকাণ্ড দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে। তিনি আরও বলেন, জুলাইয়ের আত্মত্যাগকে কলঙ্কিত করে কেউ যেন গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে না পারে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

চলতি বছরে প্রতি মাসে গড়ে মিলছে ৫৭টি অজ্ঞাত মরদেহ, বাড়ছে শনাক্তের দীর্ঘসূত্রিতা

মন্ত্রী ও এমপিদের বেতন বৃদ্ধি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধী দল: রিজভী

Update Time : 01:21:37 am, Saturday, 26 September 2026