4:53 am, Saturday, 26 September 2026

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু এবং আক্রান্ত ১২৬৫ জন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সারাদেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ৯৮৩ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০১ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ৮৪ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২০১ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৪ জনের। মোট ১ হাজার ২৬৫ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৪ হাজার ২৪৮ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ৫৭ হাজার ৮০৭ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ১৫ জনের।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

চলতি বছরে প্রতি মাসে গড়ে মিলছে ৫৭টি অজ্ঞাত মরদেহ, বাড়ছে শনাক্তের দীর্ঘসূত্রিতা

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু এবং আক্রান্ত ১২৬৫ জন

Update Time : 02:38:08 am, Saturday, 26 September 2026