12:19 pm, Tuesday, 19 May 2026

বিভাজনের রাজনীতিতে তরুণ প্রজন্ম কখনোই উপকৃত হবে না : হাসনাত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিভাজনের রাজনীতিতে তরুণ প্রজন্ম কখনোই উপকৃত হবে না বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (১৮ মে) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের আল্লাহর নিরানব্বই নাম চত্বরে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘স্কুল-কলেজে পড়াশোনা শেষ করার পর তরুণদের যেন হতাশ হতে না হয়, সে পরিবেশ রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। প্রত্যেকে যাতে নিজেদের যোগ্যতা অনুযায়ী চাকরি পায়, সেই ব্যবস্থা গড়ে তুলতে হবে।’তিনি বলেন, ‘দেশে কর্মসংস্থানের সুযোগ সীমিত হলে বিদেশে দক্ষ জনশক্তি পাঠানোর ক্ষেত্রেও সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে। একইসঙ্গে বেসরকারি খাত আরও উন্মুক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।’

তার ভাষায়, ‘প্রাইভেট সেক্টরগুলো এমনভাবে উন্মুক্ত করতে হবে, যাতে আমাদের তরুণ প্রজন্ম নিজেদের কর্মসংস্থান নিজেরাই তৈরি করতে পারে।’

বর্তমান রাজনৈতিক সংস্কৃতি নিয়ে সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এমন রাজনীতি গড়ে তুলতে হবে, যাতে বিদেশমুখী তরুণদের আর দেশ ছাড়ার স্বপ্ন দেখতে না হয়। বরং বিদেশে থাকা বাংলাদেশিরা কীভাবে নিজেদের অভিজ্ঞতা, জ্ঞান ও সম্পদ দেশের উন্নয়নে কাজে লাগাতে পারেন, সেই নীতি নির্ধারণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিভাজনের রাজনীতি, ট্যাগিংয়ের রাজনীতি এবং একজনকে আরেকজনের শত্রু বানানোর সংস্কৃতি চলতে থাকলে এ দেশের তরুণ সমাজ কখনোই উপকৃত হবে না।’

ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাখার প্রধান সমন্বয়কারী মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম

বিভাজনের রাজনীতিতে তরুণ প্রজন্ম কখনোই উপকৃত হবে না : হাসনাত

Update Time : 10:57:42 am, Tuesday, 19 May 2026