10:00 pm, Thursday, 21 May 2026

‘মাছ-কার্ড বাদ দিয়ে তারেক রহমানের নিজেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিল করা প্রয়োজন’

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের নেতৃত্বে থাকা ব্যক্তিরাই দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তাই মাছ-কার্ড বাদ দিয়ে তারেক রহমানের উচিৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া, বলেন তিনি।

বুধবার (২০ মে) বিকেলে রাজধানীর তোপখানা রোডে আয়োজিত ‘জাতীয় অর্থনীতিতে চামড়া শিল্পের ভবিষ্যত’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দেশ চালাতে ও দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ। দেশে ৪ বছরের শিশু ধর্ষণ হয়েছে, শাহ আলী মাজারে কারা মব করেছে, সরকারের কাছে এ প্রশ্ন গুলোর সমাধান পাইনি। এজন্য আমার মনে হয় তারেক রহমানের নিজেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিল করা প্রয়োজন।’

সীমান্ত পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। অভিযোগ করে বলেন, সীমান্তে মানুষ নিহত হলেও স্বরাষ্ট্রমন্ত্রী কার্যকর প্রতিবাদ জানাতে ব্যর্থ হয়েছেন।

এনসিপির এই নেতা আরও অভিযোগ করেন, দেশের গবাদিপশু শিল্প ক্ষতিগ্রস্ত হলেও সীমান্ত দিয়ে অবৈধ পশু প্রবেশ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। একই সঙ্গে নদী রক্ষার পরিবর্তে খাল খননের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

অনুষ্ঠানে চামড়া শিল্প রক্ষায় সিন্ডিকেট ভাঙা, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন আশরাফ মাহাদি, যিনি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক হিসেবে বক্তব্য দেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম

‘মাছ-কার্ড বাদ দিয়ে তারেক রহমানের নিজেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিল করা প্রয়োজন’

Update Time : 09:07:36 am, Thursday, 21 May 2026