2:44 am, Wednesday, 10 June 2026

সাবেক ভূমিমন্ত্রীর পক্ষে ঝটিকা মিছিল, আওয়ামী লীগ নেতাসহ ৪ জন গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের আনোয়ারায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পক্ষে ছাত্রলীগের মিছিলের ঘটনায় আওয়ামী লীগের নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রফিক চৌধুরী (৫৮), বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের আব্দুল গণি ডাক্তারের বাড়ির মৃত তাহেরুল আনসারীর ছেলে রুবাইত আনসারী রাকিব (২৪), জুঁইদন্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সাম মাঝির বাড়ির মো. কামাল উদ্দিনের ছেলে মো. তারেক রহমান (২৬) এবং চাতরী ইউনিয়নের রুদুরা ইব্রাহিম উকিলের বাড়ির মাহাবুব উল ইসলামের ছেলে আসিফুল ইসলাম (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্রলীগের মিছিলে জড়িত সন্দেহে তাদের আটক করে। তাদের পুরোনো রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার আদালতে প্রেরণ করা হয়। জানা যায়, গত সোমবার সকালে উপজেলার পিএবি সড়কের শশী কমিউনিটি সেন্টারের সামনে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সাবেক ভূমিমন্ত্রীর পক্ষে মিছিলটি পরিচালিত হয় বলে ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়। মিছিলটি দক্ষিণ জেলা ছাত্রলীগকর্মী রবিউল হায়দারের নেতৃত্বে অনুষ্ঠিত হয় বলে জানা যায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকার পরে মিছিলে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের একজন মামলার এজাহারনামী আসামি।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম
Popular Post

পুশইন নিয়ে আবিদুলের পোস্ট ভাইরাল

সাবেক ভূমিমন্ত্রীর পক্ষে ঝটিকা মিছিল, আওয়ামী লীগ নেতাসহ ৪ জন গ্রেপ্তার

Update Time : 08:42:00 am, Thursday, 4 June 2026