2:33 am, Wednesday, 10 June 2026

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে এনসিপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত এ কর্মসূচি রাজধানীর বাংলামোটর থেকে শুরু হয়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেন।

সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার এক মাস আগেও দুই বছরের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানির দাম না বাড়ানোর কথা বললেও এখন উল্টো দাম বৃদ্ধি করেছে। তিনি সরকারের সমালোচনা করে বলেন, “সকালে এক কথা, দুপুরে আরেক কথা এবং রাতে ভিন্ন কথা বলার কারণে জনগণ বিভ্রান্ত ও ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর চাপের কারণে সরকার মূল্যবৃদ্ধির পথে হাঁটছে বলে শোনা যাচ্ছে। জনগণের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হলে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সভাপতির বক্তব্যে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে সরকারের বর্তমান কর্মকাণ্ডের মিল নেই। তিনি অভিযোগ করেন, সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুতের দাম দুই বছর না বাড়ানোর আশ্বাস দিলেও অল্প সময়ের মধ্যেই মূল্য বৃদ্ধি করেছে। এর আগে বিভিন্ন জ্বালানি পণ্যের দামও বাড়ানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আরিফুল ইসলাম আদীব আরও বলেন, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও আর্থিক প্রতিষ্ঠানে বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ দিয়ে সরকার জনগণের স্বার্থ উপেক্ষা করছে। জনগণের পকেট থেকে অর্থ আদায়ের পরিবর্তে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সমাবেশে জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম বলেন, মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বেড়ে যাচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাদের ওপর অতিরিক্ত বোঝা চাপানো উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, কেন্দ্রীয় সংগঠক আসাদ বিন রনি, মহানগর উত্তর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির মহানগর সেক্রেটারি মুহতাসীম ফুয়াদসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম
Popular Post

পুশইন নিয়ে আবিদুলের পোস্ট ভাইরাল

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

Update Time : 12:55:00 pm, Friday, 5 June 2026