12:08 am, Wednesday, 10 June 2026

দেশের আইনশৃঙ্খলা অবনতির অভিযোগ তুলে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সরকারের দায়িত্ব পালনের প্রথম ১০০ দিনে হত্যা, অপহরণ ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের উদ্বেগজনক চিত্র তুলে ধরেন তিনি। এসময় জাতীয় সংসদ কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের খালি আসনের দিকে ইঙ্গিত করে রুমিন ফারহানা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এখানে উপস্থিত থাকবেন কিন্তু সামনে তাকিয়ে দেখলাম তার আসনটি খালি, অর্থাৎ তিনি উপস্থিত নাই। কি আর করা, তার অনুপস্থিতিতেই বলি।

সোমবার সংসদের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে দেওয়া নোটিশের ওপর বক্তব্য রাখতে গিয়ে এসব বিষয় তুলে ধরেন সংসদ সদস্যরা। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি প্রতিবেদনের ভয়াবহ পরিসংখ্যান টেনে রুমিন ফারহানা দাবি করেন, সরকারের প্রথম ১০০ দিনে দেশে অপরাধের গ্রাফ আকাশচুম্বী হয়েছে। যার মধ্যে কেবল মার্চ ও এপ্রিল মাসেই দেশে মোট ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। এমনকি এই আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে খোদ পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১২৯টি এবং চুরির ঘটনা ঘটেছে ২ হাজার ২১৪টি।

দেশের নারী ও শিশুদের নিরাপত্তার চরম বিপর্যয় চিত্র তুলে ধরে রুমিন ফারহানা সংসদে জানান, আলোচিত সময়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৩ হাজার ৪৯৬টি। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৭৮ থেকে ১০২ জন, গণধর্ষণের নির্মম শিকার হয়েছেন ৩০ থেকে ৩৬ জন এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা ৪৯ থেকে ৭১ জন। এই পরিসংখ্যানই স্পষ্ট করে দেয় যে গত তিন মাসে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কতটা নাজুক ও ভয়াবহ।

সরকারের সার্বিক সফলতা ও ব্যর্থতার দায় বণ্টন করে রুমিন ফারহানা বলেন, এই সরকারের অর্থনীতি এবং আইনশৃঙ্খলা এই দুটো বিষয়ের ওপরই সরকারের ৫০ ভাগ সফলতা বা ব্যর্থতা নির্ভর করবে, আর বাকি ৫০ ভাগ অন্যান্য মন্ত্রণালয়ের ওপর। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে তার ব্যর্থতার এই খতিয়ান আরও স্পষ্ট করে বলা সহজ হতো উল্লেখ করে তিনি জানান, সরকারের সফলতার বড় অংশই মূলত অর্থ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর নির্ভর করে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম
Popular Post

পুশইন নিয়ে আবিদুলের পোস্ট ভাইরাল

দেশের আইনশৃঙ্খলা অবনতির অভিযোগ তুলে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

Update Time : 09:21:07 am, Tuesday, 9 June 2026