4:07 am, Monday, 28 September 2026

যশোর ২৫০ শয্যা হাসপাতালে বেডের নামে টাকা আদায়!

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বেড দেওয়ার নামে রোগী ও স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। একটি চক্র অসৎ উদ্দেশ্যে হাসপাতাল এলাকায় অবস্থান করে এমন প্রতারণা চালিয়ে আসছে। বেড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে ওই চক্রের সদস্য হিসেবে রিফাত হাসান সজল (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে হাসপাতালে দায়িত্ব পালনকারী পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের তৃতীয় তলার ৯ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটক সজল যশোর সদর উপজেলার ঝুমঝুমপুরএলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। হাসপাতাল সূত্র ও রোগীর স্বজনদের অভিযোগ, গত দুই দিন ধরে সজল হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে অবস্থান করে রোগী ও স্বজনদের বেড দেওয়ার কথা বলে ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত নিচ্ছিলেন।

রোববার এক রোগীর স্বজনের কাছ থেকে বেড দেওয়ার কথা বলে দেড় হাজার টাকা নেওয়ার অভিযোগ ওঠার পর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। রোগীর স্বজন মিলন (২২) জানান, তার মা সালেহা বেগম গ্যাস্ট্রোলজি-সংক্রান্ত সমস্যায় হাসপাতালে চিকিৎসাধীন। তার অভিযোগ, বেড দেওয়ার কথা বলে সজল তার কাছে টাকা দাবি করেন। তিনি বুঝতে না পেরে সজলকে ১৫০০ টাকা দেন।

পরে বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। ওয়ার্ডে দায়িত্ব পালনকারী আয়া মাসুরা আক্তার সাথী জানান, সজল গোপনে রোগী ও স্বজনদের কাছ থেকে বেড দেওয়ার কথা বলে টাকা নিচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে তিনি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারকে (আরএমও) অবহিত করেন। পরে হাসপাতালে দায়িত্ব পালনকারী পুলিশ সজলকে আটক করে। রোগীর স্বজনদের অভিযোগ, সজল এর আগেও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বেড দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন।

তাদের দাবি, হাসপাতালকে ঘিরে থাকা একটি চক্র রোগীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে বেড পাইয়ে দেওয়ার নামে টাকা আদায় করে আসছে। তবে আটক সজল দাবি করেন, শোভন নামে এক ব্যক্তি তার কাছ থেকে টাকা নিয়েছেন। শোভনকে তিনি চেনেন না বলে দাবি করেন। সজলকে ঘিরে ওঠা অভিযোগের পাশাপাশি হাসপাতালকেন্দ্রিক এ ধরনের কর্মকাণ্ডে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন রোগী ও স্বজনরা।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, আটক সজলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

রাজধানীতে ফের ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২

যশোর ২৫০ শয্যা হাসপাতালে বেডের নামে টাকা আদায়!

Update Time : 02:21:04 am, Monday, 28 September 2026