4:08 am, Monday, 28 September 2026

ফরিদপুরে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেপ্তার ৪

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফরিদপুর জেনারেল হাসপাতালের পাশে পুরাতন কালীবাড়ী মন্দিরের চুরি যাওয়া ২০ কেজি ওজনের কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি ও স্বর্ণ-রূপা এবং পিতলের বিভিন্ন মূর্তিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার বেলা ১২টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) শাহারিয়ার মোহম্মদ মিয়াজী।

পুলিশ সুপার শাহারিয়ার মোহম্মদ মিয়াজী জানান, গত ১৯ সেপ্টেম্বর রাতে শহরের পুরাতন কালীবাড়ি মন্দিরের তালা কেটে ২০ কেজি ওজনের কষ্টি পাথরের কালি মাতা বিগ্রহ মূর্তি চুরি হয়, যার বাজার বাজার মূল্য ১ কোটি টাকা। এছাড়াও মূর্তির সাথে থাকা ৫ ভরি স্বর্ণ ও ১১ লাখ টাকা মূ্ল্যের ‌পিতলের রাধাকৃষ্ণ, বিষ্ণু, মনসা মূর্তি সহ বিভিন্ন মালামাল চুরি হয়।

তিনি জানান, তথ্য প্রযুক্তির সহায়তাসহ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে শহরের শিবরামপুর থেকে চোর চক্রের সদস্য আসাদুজ্জামান সাদ্দামকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার দেওয়া তথ্যমতে মন্দিরে চুরির সাথে জড়িত তার মাসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে বোয়ালমারী উপজেলার বুরাইচ ও রূপাপাত গ্রামে আসামিদের বাড়ী থেকে মাটিতে পুতে রাখা কষ্টি পাথরের মূর্তিসহ মালামাল গুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন– জেলার বোয়ালমারী উপজেলার বুরাইচ গ্রামের আকবর শেখের ছেলে আসাদুজ্জামান সাদ্দাম ও সাদ্দামের মা সাজেদা বেগম, এবং একই উপজেলার অপর আসামি আল আমিন মোল্যা, আতিয়ার রহমান।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

রাজধানীতে ফের ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২

ফরিদপুরে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেপ্তার ৪

Update Time : 02:39:52 am, Monday, 28 September 2026