4:39 am, Thursday, 1 October 2026

পিক্সেল ড্রপ আপডেট: আসছে নতুন সব ফিচার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ আরও সহজ করতে পিক্সেল ভিআইপি ফিচারে এসেছে নতুন সুবিধা। এখন হোম স্ক্রিনের উইজেট থেকেই এক ট্যাপে কল বা মেসেজ করা যাবে। নতুন মেসেজ বা নোটিফিকেশন এলে তা শনাক্ত করতে দেখা যাবে ব্যাজ।

হোম স্ক্রিনের নিচে থাকা নতুন ভাসমান মেন্যু দিয়ে এক কন্টাক্ট থেকে অন্য কন্টাক্টেও যাওয়া যাবে দ্রুত। পিক্সেল ৬ ও পরবর্তী মডেলে মিলবে সুবিধাটি। ফোনে হ্যারি পটারের জাদু পিক্সেল ড্রপের আকর্ষণীয় সংযোজন অডিবলের সঙ্গে যৌথভাবে আনা ‘হ্যারি পটার অডিওবুক প্যাক’। এর মাধ্যমে ফোনের ওয়ালপেপার, আইকন ও শব্দে যোগ করা যাবে হ্যারি পটারের আবহ।

যোগ্য পিক্সেল ব্যবহারকারীরা অডিবলের দুই মাসের বিনা মূল্যের পরীক্ষামূলক সুবিধাও পাবেন। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পিক্সেল ৬ ও পরবর্তী মডেলে এটি পাওয়া যাবে। বাড়ছে স্ক্যাম শনাক্তের পরিধি বার্তায় থাকা প্রতারণামূলক তথ্য শনাক্তের স্ক্যাম ডিটেকশন সুবিধা এবার আরও দেশ ও ভাষায় চালু হচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর, ভারত, জার্মানি, মেক্সিকো, জাপান ও ফ্রান্সে এটি পাওয়া যাবে।

ইংরেজি, পর্তুগিজ, জার্মান, স্প্যানিশ, আরবি, ফরাসি ও জাপানি ভাষায় কাজ করবে সুবিধাটি। পিক্সেল ট্যাবলেট ছাড়া পিক্সেল ৬ ও পরবর্তী ফোনে এটি মিলবে। শুধু গুগল মেসেজ নয়, অন্যান্য চ্যাট অ্যাপের নোটিফিকেশনে আসা সম্ভাব্য স্ক্যাম বার্তাও জিবোর্ডের মাধ্যমে শনাক্ত করে সতর্ক করবে পিক্সেল। ওয়াচে এক হাতের ব্যবহার পিক্সেল ওয়াচ ৪ ও নতুন পিক্সেল ওয়াচ ৫-এ হাত উঁচিয়ে কথা বলার রেইজ টু টক সুবিধা আরও নিখুঁত করা হয়েছে।

পাশাপাশি পিক্সেল ওয়াচ ৩ ও পরবর্তী মডেলে এক হাতের ইশারায় ব্যবহারের সুবিধাও উন্নত করা হয়েছে। অন্য হাত ব্যস্ত থাকলেও আঙুল দিয়ে পিঞ্চ করে নোটিফিকেশন ট্রে খোলা ও স্ক্রল করা যাবে। গুগল জানিয়েছে, ১৫ সেপ্টেম্বর থেকে সমর্থিত পিক্সেল ফোন, ট্যাবলেট ও ওয়াচে আপডেটটি পাঠানো শুরু হয়েছে। নতুন সুবিধার পাশাপাশি আগের বেটা সংস্করণের বিভিন্ন বাগ সংশোধন ও কার্যক্ষমতার উন্নয়নও রয়েছে এতে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

মিয়ানমার কারাগারে বন্দি লক্ষ্মীপুরের ৯ জেলের স্বজনদের চরম দুর্দিন

পিক্সেল ড্রপ আপডেট: আসছে নতুন সব ফিচার

Update Time : 01:36:28 am, Thursday, 1 October 2026