4:38 am, Thursday, 1 October 2026

নোয়াখালীর সুবর্ণচরে চোরাই গরু বিক্রির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নোয়াখালীর সুবর্ণচরে চোরাই গরু বিক্রির অভিযোগ ওঠায় ফারুক হোসেন নামের এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত ফারুক হোসেন মোহাম্মদপুর ইউনিয়নের ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এবং চর আকরাম উদ্দিন গ্রামের নুর হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর রাতে ওই এলাকার হতদরিদ্র হোসনেয়ারার (হরানির মা) বাড়ি থেকে একটি গরু চুরি হয়। পরবর্তীতে গরুটি স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এনাম হোসেনের কাছে ৬০ হাজার টাকায় বিক্রি করেন যুবদল নেতা ফারুক। ভুক্তভোগী পরিবারটি দিনমজুর হওয়ায় গরু হারিয়ে চরম সংকটে পড়ে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে গত সোমবার বিকেলে গ্রাম পুলিশ ও দফাদার এনাম হোসেনের বাড়ি গিয়ে গরুটি উদ্ধার করে ইউনিয়ন পরিষদ হেফাজতে নিয়ে আসেন।

এ সময় ক্রেতা এনাম হোসেন জানান, তিনি ফারুকের কাছ থেকেই গরুটি কিনেছেন। এদিকে ফারুককে ধরতে না পেরে তার ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেন এনাম। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠলে মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জাফর উল্যাহ ও সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা বিষয়টি নিয়ে তদন্ত করেন।

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকা- ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সোমবার রাতেই ফারুক হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়। এ বিষয়ে চরজব্বর থানার ওসি রফিকুল হাসান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

মিয়ানমার কারাগারে বন্দি লক্ষ্মীপুরের ৯ জেলের স্বজনদের চরম দুর্দিন

নোয়াখালীর সুবর্ণচরে চোরাই গরু বিক্রির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

Update Time : 01:49:53 am, Thursday, 1 October 2026