4:16 pm, Sunday, 2 August 2026

মরিনহোর ফেরার ম্যাচে দুই গোলের লিডও ধরে রাখতে পারেনি রিয়াল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রিয়াল মাদ্রিদে হোসে মরিনহোর দ্বিতীয় অধ্যায় শুরু হলো গতকাল (শনিবার)। প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে তার দল ২-২ গোলে ফিওরেন্তিনার সঙ্গে ড্র করেছে।

অস্ট্রিয়ার ক্লাগেনফুর্টের ওর্থারসি স্টেডিয়ামে এন্দ্রিক ও অ্যালেক্সিস সিরিয়ার গোলে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল রিয়াল। পরে রবার্তো পিসোলি ও মোয়াসে কিন ম্যাচে সমতা ফেরান।

নতুন খেলোয়াড় কার্লোস এসপি শেষ দিকে হেড করে রিয়ালকে জেতানোর সুযোগ পেয়েছিলেন। গ্রীষ্মের আরেক নতুন চুক্তি ডেনজেল ডুমফ্রিস খেলেছেন ৭৫ মিনিট।

মাদ্রিদে ফেরার ম্যাচে মরিনহোর শুরুর একাদশে ছিলেন প্রথম দলের আট খেলোয়াড়। আন্দ্রি লুনিন, ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড, আলভারো কারেরাস, ফেদেরিকো ভালভার্দে, এদুয়ার্দো কামাভিঙ্গা, আর্দা গুলার, ডুমফ্রিস ও এন্দ্রিক। এছাড়া ছিলেন তিন অ্যাকাডেমি খেলোয়াড় হোয়াও মার্তিনেজ, মারিও রিভাস ও সিরিয়া।

গত মৌসুমের শেষ ভাগে লিওঁতে ধারে খেলা ব্রাজিল ফরোয়ার্ড এন্দ্রিক ১২তম মিনিটে গোলমুখ খোলেন। নিচু শটে গোলকিপার ডেভিড ডি গিয়াকে পরাস্ত করেন তিনি। কামাভিঙ্গার বানিয়ে দেওয়া বলে সিরিয়া মাদ্রিদের ব্যবধান দ্বিগুণ করেন।

তারপর পিসোলির শক্তিশালী শটে পরাস্ত হন লুনিন। বৃহস্পতিবার চমক দেখিয়ে মাদ্রিদে চুক্তি করা এসপি দ্বিতীয়ার্ধে বদলি নামেন এবং শেষদিকে হেডে গোল করার সুযোগ পেয়েছিলেন।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ৭২ ঘণ্টাও হয়নি আমি মাদ্রিদে এসেছি। এরই মধ্যে অনুশীলন করেছি, অভিষেকও হলো। (মরিনহো আমাকে বলেছেন) নিজের মতো থাকতে এবং বক্সে ঢুকতে।’

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম
Popular Post

কোনো নির্দিষ্ট দলের পকেটে গেলে তাদের অপকর্মের দায় সংখ্যালঘুদের নিতে হয়: নাহিদ ইসলাম

মরিনহোর ফেরার ম্যাচে দুই গোলের লিডও ধরে রাখতে পারেনি রিয়াল

Update Time : 10:11:02 am, Sunday, 2 August 2026