11:29 am, Saturday, 1 August 2026

জুলাই গণ-অভ্যুত্থান ব্যর্থ হতে দেওয়া যাবে না: সাইফুল হক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অতীতে হটকারিতা, আত্মঘাতী তৎপরতা ও সহিংসতার কারণে বিশ্বের অনেক বিপ্লব ও গণ-অভ্যুত্থান ব্যর্থ হয়েছে। রাজনৈতিক মতপার্থক্য রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, রক্তে কেনা জুলাই গণ-অভ্যুত্থান কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।

শুক্রবার (৩১ জুলাই) বিকালে রাজধানীর নাখালপাড়ার আহরিকা হোটেল মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির স্থানীয় শাখা কমিটির উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক আরও বলেন, রাজনৈতিক মতবিরোধ রাজনৈতিক পরিসরেই সীমাবদ্ধ রাখা উচিত। নিজেদের মধ্যে সংঘাত-সংঘর্ষে জড়িয়ে পড়লে অপশক্তি তার সুযোগ নিতে পারে। তিনি বলেন, এক ধাপে সবকিছু অর্জনের চিন্তা বাস্তবসম্মত নয়। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

সভায় সভাপতিত্ব করেন পার্টির সংগঠক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শরীফুল ইসলাম। বক্তব্য দেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ আলী, শ্রমিক নেতা জাকির হোসেন তালুকদার, মকবুল হোসেন ও আজাদ হোসেন হৃদয়।

বহ্নিশিখা জামালী বলেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত জুলাই গণ-অভ্যুত্থান কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। জুলাইয়ের মালিকানা নিয়ে অশোভন প্রতিযোগিতা শহীদদের প্রতি অবমাননার শামিল। জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

সভার শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত পার্টির দুই কর্মী বদিউজ্জামাল ও আবদুল লতিফসহ সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম
Popular Post

ডিপ স্টেট নির্মূল না হলে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়: জাহিদুল ইসলাম

জুলাই গণ-অভ্যুত্থান ব্যর্থ হতে দেওয়া যাবে না: সাইফুল হক

Update Time : 10:14:39 am, Saturday, 1 August 2026