9:42 am, Friday, 6 November 2026

সাভারে টানা পার্টির ছিনতাইয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকার সাভার বাসস্ট্যান্ডে টানা পার্টি নামে পরিচিত ছিনতাইকারী দলের উপদ্রব দিন দিন বেড়েই চলেছে। এসব দুর্বৃত্তের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছেন সাধারণ পথচারী ও যানবাহনের যাত্রীরা।

এ পর্যন্ত টানা পার্টির অনেক ছিনতাইকারীকে পুলিশ গ্রেফতার করলেও কমেনি তাদের উৎপাত। ভুক্তভোগীরা জানান, সাভার বাসস্ট্যান্ডের পুরাতন ওভারব্রিজ, নতুন ওভারব্রিজ, সিটি সেন্টার, রাজ্জাক প্লাজা, চৌরঙ্গী, অন্ধ মার্কেট, নিউ মার্কেট, রেডিও কলোনি বাসস্ট্যান্ড ও রানাপ্লাজার সামনে উৎ পেতে বসে থাকে টানা পার্টির সদস্যরা। এ ঘটনায় ভুক্তভোগীদের কাছ থেকে জানা যায়, সাভারে প্রতিনিয়তই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আমাদের কাছে যা থাকে, সবই তারা নিয়ে যায়। দিতে না চাইলে অস্ত্রের ভয় দেখায় এবং আঘাতও করতে আসে। আমরা সাভারে নিরাপদে চলাচল করতে চাই। যানবাহনের জানালার কাছে বসে থাকা যাত্রী ও সাধারণ পথচারীদের মূল্যবান জিনিসপত্র এবং স্বর্ণালংকার টেনে নিয়ে চম্পট দেয় তারা। মহিলাদের কানের দুল ছিনতাই করতে গিয়ে অনেকের কান পর্যন্ত ছিঁড়ে নেয় এসব ছিনতাইকারী।

এতে সর্বস্বান্ত হচ্ছেন সাধারণ মানুষ। এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমকে মুঠোফোনে জিজ্ঞেস করলে তিনি প্রতিবেদককে বলেন, আমরা প্রতিনিয়তই আমাদের অভিযান চলমান রেখেছি। এর সঙ্গে বিশেষ স্থানগুলোতে চেকপোস্টের ব্যবস্থা করেছি। ইতিমধ্যেই ধারালো অস্ত্রসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের টহল পার্টিও বানানো হয়েছে।

আমি সকলের সহযোগিতা নিয়েই অপরাধ দমনের সর্বোচ্চ চেষ্টা করে যাব। তবে বিভিন্ন সময়ে পুলিশ তাদের গ্রেপ্তার করলেও প্রকাশ্যেই টানা পার্টির অভিনব ছিনতাই অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

মালয়েশিয়ায় বিনা খরচে ১১২ জন দক্ষ কর্মী নিয়োগ দিচ্ছে বোয়েসেল

সাভারে টানা পার্টির ছিনতাইয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ

Update Time : 07:33:52 pm, Thursday, 20 August 2026