3:22 pm, Monday, 2 November 2026

এআইয়ের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে চাটগাঁ ভাষা পৌঁছে দেওয়ার প্রত্যয়

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির সহায়তায় চাটগাঁ ভাষার সংরক্ষণ, বিকাশ এবং ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয় নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘এআই যুগে চাটগাঁ ভাষা, ইতিহাস-ঐতিহ্য ও সাহিত্য-সংস্কৃতি’ শীর্ষক সেমিনার।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরো অডিটরিয়ামে এ আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনি। অনুষ্ঠানের উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী। এতে সভাপতিত্ব করেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জাকারিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। সংবর্ধিত অতিথি ছিলেন একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত ইমেরিটাস অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির অধ্যাপক ড. হামিদা বেগম এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সভাপতি মুনির হাসান।

আলোচনায় অংশ নেন সরকারের সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাঈল এবং সাবেক অতিরিক্ত সচিব ও লেখক মুহাম্মদ হারুন চৌধুরী। বক্তারা বলেন, চাটগাঁ ভাষা শুধু একটি আঞ্চলিক কথ্যরীতি নয়, বরং এটি একটি সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের ধারক।

এ ভাষার স্বকীয়তা ও সাহিত্য-সংস্কৃতি সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ভাষাটির চর্চা, গবেষণা এবং নতুন প্রজন্মের মধ্যে প্রসার ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। অনুষ্ঠানে কবি জয়নাল আবেদিন মুকুল ও ছড়াকার জুলফিকার সাদাত চাটগাঁইয়া ছড়া ও কবিতা আবৃত্তি করেন। শুভেচ্ছা বক্তব্য দেন সংগীতশিল্পী কান্তা নন্দী, গিয়াস উদ্দিন এবং সংস্কৃতিজন মুকিত জাকারিয়া।

ধন্যবাদ জ্ঞাপন করেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও নজরুল গবেষক মুহাম্মদ আতা উল্লাহ খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাটগাঁ ভাষা পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরী। সমাপনী পর্বে বরেণ্য সংগীতশিল্পী সন্দীপনের পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। সেমিনারের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় চট্টগ্রামের আঞ্চলিক গানের প্রতিযোগিতা। এতে বিচারকের দায়িত্ব পালন করেন সংগীতশিল্পী কান্তা নন্দী, গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী কর্নেল ডা. এস এম বেলাল উদ্দিন এবং ওস্তাদ জামাল হাসান।

প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ন হন শামান্তা শাহীন ও ফারজানা হক সোনিয়া। প্রথম রানারআপ নির্বাচিত হন আল আমিন রনি ও ইশয়াত আহমেদ জাহিন। দ্বিতীয় রানারআপ হন নাগীস নিলা ও শিল্পী আকতার। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে নবীন ও প্রবীণ শিল্পীদের সম্মিলিত কণ্ঠে ‘ও ভাই আঁরা চাটগাঁইয়া নওজোয়ান’ গানটি পরিবেশিত হয়। এ পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন আলহাজ্ব মাওলানা আলতাফ মোল্লা। পবিত্র গীতা পাঠ করেন গোবিন্দলাল সরকার এবং ত্রিপিটক পাঠ করেন শ্যামল মিত্র বড়ুয়া। এদিকে চাটগাঁ ভাষার সংরক্ষণ ও প্রসারে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে সেমিনার থেকে ২১ সদস্যবিশিষ্ট ‘চাটগাঁ ভাষা পরিষদ-ঢাকা’ গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে লেখক, গবেষক ও রাষ্ট্রচিন্তক ড. মোহাম্মদ জাকারিয়াকে সভাপতি, অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাঈলকে সহসভাপতি এবং তথ্যপ্রযুক্তিবিদ মুনির হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, নতুন এ সংগঠন চাটগাঁ ভাষার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে ভাষাটির চর্চা ও প্রসারে ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ঘূর্ণিঝড় ‘মুরাসু’ প্রবল রূপ নিয়ে আজ রাতে অন্ধ্র প্রদেশে আঘাত হানতে পারে

এআইয়ের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে চাটগাঁ ভাষা পৌঁছে দেওয়ার প্রত্যয়

Update Time : 12:10:08 pm, Monday, 2 November 2026