চালের দানার মতো ছোট একটি সামুদ্রিক প্রাণী দেখতে অনেকটা ক্ষুদ্র ভেড়ার মতো। আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, নিজের শরীরে সোলার প্যানেল তৈরি করে সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করতে পারে এটি।
প্রাণীটির নাম কস্টাসিয়েলা কুরোশিমাই, পরিচিত ‘লিফ শিপ’ নামে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর আয়োজিত ‘বছরের সেরা অমেরুদণ্ডী প্রাণী’ প্রতিযোগিতায় বিশ্বজুড়ে ভোটে এই ক্ষুদ্র সামুদ্রিক স্লাগটি বিজয়ী হয়েছে।





















