3:07 pm, Tuesday, 25 August 2026

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বগুড়ায় সাইফুল ইসলাম (৫০) নামের সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার আশোকোলা পূর্বপাড়া (বাঘোপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত আবেদ আলী মন্ডলের ছেলে। তিনি নুনগোলা ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক সদস্য ছিলেন। পেশায় তিনি খামারি ছিলেন। বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে বাঘোপাড়া বাজার থেকে এক নাতিকে নিয়ে বাড়ি ফিরছিলেন সাইফুল ইসলাম। বাড়ির কাছাকাছি পৌঁছালে ওঁৎ পেতে থাকা তিন যুবক তার পথরোধ করেন।

কথাকাটাকাটির একপর্যায়ে রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় পাশের জমিতে ফেলে পালিয়ে যান তারা। উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থল থেকে এক জোড়া জুতা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

নিহতের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আইভরি কোস্টে দুর্ঘটনায় নিহত ৬ শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকী পালিত

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

Update Time : 10:53:19 am, Monday, 24 August 2026